পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই
Advertisement
টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ এএম
টঙ্গীতে মাদকসহ পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতারের পর ছিনতাই হয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
টঙ্গীতে মাদকসহ পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতারের পর ছিনতাই হয়েছে। মাদক কারবারিরা পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাইয়ের সময় এক কনস্টেবল আহত হন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টায় টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ কেরানীরটেক মাদক বস্তি থেকে মাদক সম্রাজ্ঞী রানী বেগমের ছেলে, পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতার করে। এরপর টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে নিয়ে আসার সময় মাদক কারবারিরা পুলিশের ওপর আক্রমণ করে। এ সময় সন্ত্রাসীরা রেললাইনের পাথর কুড়িয়ে পুলিশের ওপর নিক্ষেপ করলে কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন। এই সুযোগে আসামি হাতকড়াসহ ছিনতাই হয়ে যায়।
ঘটনাটি খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে। কিছুক্ষণ পর স্টেশন এলাকা থেকে হাতকড়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অতঃপর পুলিশ ছিনতাই হওয়া আসামিকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চালায়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতারের পর নিয়ে আসার সময় সন্ত্রাসীরা রেললাইনের পাথর বৃষ্টির মতো ছুঁড়ে আসামি ছিনতাই করে নিয়ে যায়। এ সময় পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হন। বর্তমানে ছিনতাই হওয়া আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

-6aa6ead21316f.jpg)