Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সৌদির সঙ্গে মিল রেখে চিলমারীতে ঈদুল আজহার নামাজ আদায়

Icon

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

সৌদির সঙ্গে মিল রেখে চিলমারীতে ঈদুল আজহার নামাজ আদায়

সৌদির সঙ্গে মিল রেখে চিলমারীতে ঈদুল আজহার নামাজ আদায়

Advertisement

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই গ্রামের ৩ শতাধিক নারী-পুরুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

বুধবার সকাল ৯টায় উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের দক্ষিণ নটারকান্দি হাজিপাড়া গ্রামে অবস্থিত দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মসজিদে জামাতটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (২৭ মে) সকাল ৯টায় উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের দক্ষিণ নটারকান্দি হাজিপাড়া গ্রাম এবং উত্তর কোদালকাটি গ্রাম মিলে ৩শতাধিক মুসল্লি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।

স্থানীয় মুসল্লিরা জানান, প্রতি বছর তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজানের রোজা পালনসহ ঈদুল ফিতরের নামাজ ও ঈদুল আযহার নামাজ আদায় করে থাকেন। এবারে সকালে বৃষ্টি এবং মাদ্রাসা মাঠে পানি থাকায় মসজিদের ভিতরে দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ নটারকান্দি হাজিপাড়া কওমি মাদ্রাসার পরিচালক ও ঈদের নামাজের ইমাম হাফেজ আবু সাঈদ জানান, আমরা হাজিপাড়া গ্রামের মুসলিমরা বিশ্বব্যাপী একই দিনে ইসলামী কর্মকাণ্ড পালনের দলিলের ভিত্তিতে ২০০৬ সাল থেকে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের নামাজ আদায় করে আসছি। এবারে উত্তর কোদালকাটি গ্রামের কিছু মুসল্লি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন।

বুধবার সকাল ৯টায় ঈদুল আযহার নামাজ আদায় করা হয়। এতে প্রায় ৩শতাধিক নারী ও পুরুষ মুসল্লি অংশগ্রহণ করেন।পরে ওই সমাজে ১টি গরু ও ২১টি খাসি মিলে মোট ২২টি পশু কুরবানি করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়াবাসহ জাসাস নেতা আটক

ইয়াবাসহ জাসাস নেতা আটক

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম