Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঈদের আনন্দে আর বাড়ি ফেরা হলো না দুই শিশুর

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৬, ১২:১৫ পিএম

ঈদের আনন্দে আর বাড়ি ফেরা হলো না দুই শিশুর

Advertisement

ঈদের আনৃন্দ ভাগাভাগি করতে পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিল তারা। কিন্তু সেই ফেরা আর হলো না। দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী পৃথক পরিবারের চার বছর বয়সি দুই শিশু মারা গেছে।  এতে আহত হয়েছেন তাদের দুই মা।

বৃহস্পতিবার (২৮ মে) ভোরে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা। দুর্ঘটনায় আহত হয়েছেন দুলালী বেগম ও ফরিদা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে টানা বৃষ্টির কারণে মহাসড়কে দৃশ্যমানতা কম ছিল। এর মধ্যেই দ্রুতগতিতে চলছিল তাদের অটোরিকশাটি। গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ার পথে কানাগাড়ি বাজার এলাকায় পৌঁছালে সিএনজিটিকে একটি ট্রাক পেছনে থেকে ধাক্কা দেয়।  ফলে সিএনজিটি উলটে রাস্তার পাশে পড়ে যায়।

পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোর-এ শহীদ ময়দানে ইজতেমা, জুমার নামাজে লাখো মুসল্লির ঢল

গোর-এ শহীদ ময়দানে ইজতেমা, জুমার নামাজে লাখো মুসল্লির ঢল

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম