Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

Advertisement

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১২:২৮ এএম

নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

দুই বন্ধুর মৃত্যু

Advertisement

‘আল্লা তুই কি করলু, হামার বুকের মানিকোক না নিয়া হামাকে নিলু না ক্যানে। হামার বুকের ধনকছাড়া হামরা কেমন করি বাছমো। বাবা তুই বুড়া মাও বাপোক ছাড়ি কোনটে গেলু’- এভাবে কথা বলে বারবার মূর্ছায় যাচ্ছেন কিশোর অহিদের মা কাজলী বেগম।

অপর দিকে মাসুদ রানার বাবা নুর ইসলাম ফুঁপিয়ে কাঁদছেন আবার কখনো নির্বাক হয়ে চেয়ে থেকে বলছেন, ‘আল্লা মোর ছাওয়াটাক কি কুরবানি হিসাবে নিলু। আল্লা মোর ছাওয়াটাক বেহেস্তে দান করিস’।

রংপুরের তারাগঞ্জে ঈদের ছুটিতে বাড়িতে এসে নদীতে গোসল করতে নেমে ৫ বন্ধুর মধ্যে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় যমুনেশ্বরী নদীতে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোরের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহতরা হলেন- উপজেলার কিসামত মেনানগর তেলিপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে অহিদ ইসলাম (১৪) এবং একই গ্রামের নুর হোসেনের ছেলে মাসুদ রানা (১৫)।

এমন নির্মম ঘটনায় ঈদের আনন্দ থেমে গিয়ে স্বজনসহ এলাকার লোকজনের মধ্যে বুকফাটা কান্নায় ভারি হয়ে উঠে পুরো এলাকা।

মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, ওই গ্রামের বেশ কয়েকজন কিশোর পরিবারের অভাব দুর করতে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি করেন। ঈদের ছুটি পেয়ে ঈদের দুই দিন আগে বাড়িতে আসেন সবাই। ঈদের দিন নামাজ আদায়ই করে বন্ধুরা মিলে আনন্দ উল্লাস করেন। ঈদের পর দিন শুক্রবার বেলা ১১টার দিকে ওই গ্রামের ৫ বন্ধু মিলে যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায়। ভরা যমুনেশ্বরীতে গোসলে নেমে সবাই আনন্দ উল্লাস করেন।

নদীর এপার থেকে ওপার যাওয়ার চেষ্টা করলে নদীর পানির স্রোতে তারা তলিয়ে যায়। এ সময় ৫ জন বন্ধুই নদীতে নিখোঁজ হয়ে পড়েন। নদী এলাকার লোকজন ঘটনাটি আঁচ করতে পেরে দ্রুত বেশ কয়েকজন নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর তিনজন জীবিত উদ্ধার করলেও বাকি দুজনের কোনো সন্ধান পায়নি।

খোঁজাখুঁজির ৩ ঘণ্টা পর অহিদ ইসলামের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। দুপুরের দিকে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মাসুদ রানার লাশ উদ্ধার করেন।

সরেজমিনে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের তেলিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, দুই কিশোর বন্ধুর এমন অকাল মৃত্যুতে তাদের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দেও রেশ কাটতে না কাটতে তাদের এক মাত্র ছেলেদের হারিয়ে পরিবার, আত্মীয়-স্বজনসহ মোকে স্তব্ধ পুরো এলাকা। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

স্থানীয় বাসিন্দা আজম আলী বলেন, এ দৃশ্য সহ্য করার মতো নয়। যারা সন্তান হারিয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। 

ইউপি সদস্য মজুমদার রহমান বলেন, দুই পরিবারেরই শুধুমাত্র একজন করে ছেলে। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিল।

তারাগঞ্জ থানার এসআই ফয়সাল রেজা জানান, নদীতে গোসলে নেমে দুজনের মৃত্যুর ঘটনায় সুরতহাল করা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘দুর্গাপূজায় কাউকে ঘোলাপানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না’

‘দুর্গাপূজায় কাউকে ঘোলাপানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না’

মঠবাড়িয়ায় মাদ্রাসার চার শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ

মঠবাড়িয়ায় মাদ্রাসার চার শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

‘আমি একটি স্থায়ী কাজ চাই, যাতে আর জীবন বাজি রেখে গাছে উঠতে না হয়’

‘আমি একটি স্থায়ী কাজ চাই, যাতে আর জীবন বাজি রেখে গাছে উঠতে না হয়’

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম