Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অধিনায়ক হিসেবে মাঠে নামলেন এমপি রুবেল

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০১:১২ এএম

অধিনায়ক হিসেবে মাঠে নামলেন এমপি রুবেল

অধিনায়ক হিসেবে মাঠে নামলেন শেরপুর-৩ আসনের সাংসদ মাহমুদুল হক রুবেল

Advertisement

শেরপুরের শ্রীবরদীতে ‘লিজেন্ড কাপ’ ক্রিকেট টুর্নামেন্টে বাবার নামের দলের পক্ষে অধিনায়ক হিসেবে মাঠে নামলেন শেরপুর-৩ আসনের সাংসদ মাহমুদুল হক রুবেল।

শুক্রবার (২৯ মে) শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ‘লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টে’র আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ‘ডা. সেরাজুল হক স্মৃতি একাদশে’র দলনেতা হিসেবে ‘হিলস একাদশে’র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

শেরপুর-৩ আসনের বিএনপির সাবেক এমপি ডা. সেরাজুল হক ছিলেন বর্তমান এমপি প্রয়াত মাহমুদুল হক রুবেলের বাবা।

স্থানীয় সাংসদ খেলোয়াড় হিসেবে খেলার মাঠে উপস্থিত দেখে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। খেলা শুরু হওয়ার আগে থেকেই মাঠে বিভিন্ন এলাকা থেকে দর্শক ও ক্রিকেটপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়। শিশু-কিশোর ও তরুণ-তরুণীসহ নানা বয়সি মানুষ খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন।

এ সময় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এতে করে ক্রীড়া আয়োজনটি স্থানীয় পর্যায়ে একটি মিলনমেলায় রূপ নেয়। পরিবার-পরিজন নিয়ে অনেকেই এ খেলা উপভোগ করেন।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের ১৬টি দলের মধ্যে উদ্বোধনী প্রথম দিনে শুক্রবার আটটি দল প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন। শনিবার দ্বিতীয় রাউন্ডে ৮টি দল এবং রোববার সেমি ফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী খেলায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা, ক্রীড়া সংগঠক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তারা জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম