Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নাগর নদী দিয়ে পুশ-ইনের চেষ্টা, সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৭:২২ পিএম

ঠাকুরগাঁওয়ে নাগর নদী দিয়ে পুশ-ইনের চেষ্টা, সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

ফাইল ছবি।

Advertisement

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, নারী ও শিশুদের জোরপূর্বক নাগর নদী পার করে পুশব্যাকের চেষ্টা করা হলে যেকোনো সময় নদীতে ডুবে প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

জানা গেছে, সীমান্ত পার হওয়ার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে বর্তমানে শতাধিক বাংলাভাষী নারী, পুরুষ ও শিশুকে জড়ো করা হয়েছে।  ভৌগোলিক কারণে হরিপুর ও পীরগঞ্জ সীমান্তের একটি বড় অংশজুড়ে রয়েছে নাগর নদী। বর্তমানে পুশব্যাকের জন্য অপেক্ষমাণ এসব মানুষের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক বলে জানা গেছে।

সীমান্তে সম্ভাব্য পুশ-ইনের খবরে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তজুড়ে নজরদারি ও টহল জোরদার করেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি জোরদার করেছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশব্যাকের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম