Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নানার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম

নানার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

Advertisement

বগুড়ার গাবতলীতে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে মেহেদী হাসান (১০) নামে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্বজনরা জানান, মৃত শিশু মেহেদী হাসান গাবতলী উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তরফসরতাজ দক্ষিণপাড়ার জুয়েল প্রামাণিকের ছেলে। সে স্থানীয় দাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।

মেহেদী হাসান একই উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। সে বুধবার দুপুরে এলাকার সঙ্গীদের সঙ্গে স্থানীয় সুখদহ নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সাঁতার না জানার কারণে মেহেদী হাসান নদীর পানিতে ডুবে যায়। পরে গ্রামবাসীরা নদী থেকে তার লাশ উদ্ধার করে। শিশুটির মৃত্যুতে শুধু তার পরিবারে নয়; পুরো গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম