Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সতর্ক অবস্থানে বিজিবি

‘পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টার অভিযোগ সঠিক নয়’

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৩৭ পিএম

‘পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টার অভিযোগ সঠিক নয়’

ফাইল ছবি।

Advertisement

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ নাকচ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বরং বিএসএফের যে কোনো ধরনের অবৈধ পুশইন ঠেকাতে টহল জোরদার করে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে প্রায় ৮ থেকে ১০ দিন আগে বিএসএফের বাঁশের বেড়া দেওয়ার চেষ্টার ঘটনা ঘটে।  এ খবর পেয়ে বিজিবি সদস্যরা বাধা দিলে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং এ নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমিত হয়।

তবে সম্প্রতি আবারও ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের ৪৭ ও ৪৮ নম্বর সাব-পিলারের কাছে শূন্যরেখা ঘেঁষে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করেছে- এমন খবর ছড়িয়ে পড়ে।

বুধবার (৩ জুন) সরেজমিন এ ধরনের কোনো কার্যক্রমের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ধরঞ্জী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অমল চন্দ্র বলেন, প্রায় ৮ থেকে ১০ দিন আগে বিএসএফ ঘোনাপাড়া সীমান্তে হঠাৎ বাঁশের খুঁটি পুঁতে বেড়া দেওয়ার চেষ্টা করেছিল; কিন্তু তখন বিজিবি সদস্যরা কঠোরভাবে বাধা দেওয়ায় তারা কাজ বন্ধ করে চলে যায়।  এরপর থেকে বিজিবি সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে। সেই থেকে এলাকায় বিএসএফের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার আনিস আহমেদ বলেন, হাটখোলা ও কয়া বিওপির মধ্যবর্তী প্রায় ৪ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। পুশইন, মাদক পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রতিটি বিওপিতে বিজিবি সদস্যের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।  সকাল সাড়ে ৭টার আগে সীমান্ত এলাকায় কেউ যেন না যায়, সেজন্য মাইকিংয়ের পাশাপাশি মসজিদে মসজিদে প্রচার চালানো হয়েছে। টহল জোরদারের পর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টার কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম