বজ্রপাতে কৃষকের মৃত্যু, পুড়ে গেছে ২ গরু
Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামে বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় পুড়ে গেছে দুটি গরু।
বুধবার বিকালে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের হোসেন আলীর ছেলে।
বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, বুধবার বিকাল ৩টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় ফাঁকা মাঠে বাঁধা গরু আনতে গিয়ে আনোয়ার হোসেন গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে তার শরীর পুড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে একই সময়ে পৃথক স্থানে বজ্রপাতে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের পশ্চিম বিষ্ণুপুর গ্রামের আনছার আলীর একটি ও কালীগঞ্জ ইউনিয়নের কমেদপুর বেগুনীপাড়া গ্রামের সন্তোস কাপালীর একটি গরু মারা যায়।
কচাকাটা থানার ওসি অর্পণ কুমার দাস বজ্রপাতে কৃষক মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
