Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশবক্সের ভেতরে ঢুকে সাংবাদিকের ওপর হামলা

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৩২ পিএম

পুলিশবক্সের ভেতরে ঢুকে সাংবাদিকের ওপর হামলা

আহত স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি হোসাইন আলী বাবু। ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের চৌরাস্তায় পুলিশবক্সে ঢুকে স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি হোসাইন আলী বাবুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে আহত অবস্থায় তাকে শহীদ তাজ উদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। 

স্থানীয়রা জানান, শিল্প কারখানার শ্রমিকদের ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিক হোসাইন আলী। এ নিয়ে তিনি চ্যানেলে একটি লাইভ প্রচার করছিলেন। লাইভ শেষ করে গাজীপুরের চৌরাস্তা পুলিশবক্সে বসে কাজ করার সময় অতর্কিত হামলা ও লাঠিপেটা করতে থাকে এক যুবক। এ সময় একজন পুলিশ সদস্য দ্রুত এগিয়ে গিয়ে তাকে থামান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। 

অভিযুক্ত ব্যাক্তির নাম মোহাম্মদ জুয়েল। ধারণা করা হচ্ছে তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আহত সাংবাদিক হোসাইন আলী বলেন, আমি সকাল থেকেই চৌরাস্তায় কাজ করছিলাম। হামলাকারী বেশ কয়েকবার এসে আমার নাম জিজ্ঞেস করেছে কিন্তু ব্যস্ত থাকায় তার সঙ্গে কথা বলতে পারিনি। পরবর্তীতে আমি যখন পুলিশ বক্সে বসে অফিসের কাজ করছিলাম তখন লোকটি এসে হঠাৎ করেই আমার ওপর হামলা চালায়। আমি সেই ব্যক্তিকে কোনোদিন দেখিনি। তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, গাজীপুর চৌরাস্তায় অসংখ্য মাদকসেবী ও ছিনতাইকারী থাকে। তারা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, কারণ গাজীপুর চৌরাস্তায় কোনো সাংবাদিক আসলেই তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এই অপরাধীরা।

প্রকাশ্যে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাদার সাংবাদিকরা। দ্রুত সময়ের মধ্যে এই হামলার পেছনের রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

বাসন থানার ওসি হারুন অর রশীদ বলেন, প্রাথমিক যাচাই-বাছাই শেষে মনে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি জানিয়েছেন তার মা হাসপাতালে ভর্তি। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম