Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

স্কুলের পাশেই এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৩১ পিএম

স্কুলের পাশেই এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

Advertisement

রাজশাহীতে স্কুলের পাশে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। 

রোববার (৭ জুন) দুপুর ১২টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার নর্দানের মোড় প্রফেসরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী নন্দিনী ঘোষ (১৫) রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয় নন্দিনী। ব্যবহারিক পরীক্ষার খাতা দেখানোর উদ্দেশ্যে রোববার দুপুরে সে স্কুলে যাচ্ছিল। ঘটনার সময় তার সঙ্গে আরও দুই বান্ধবী ছিল। স্কুল থেকে প্রায় ২০০ মিটার দূরে পৌঁছালে তার ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে তার হাত ও পিঠে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। হামলার পর অভিযুক্ত পালিয়ে যায়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নন্দিনীর শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

আহত শিক্ষার্থীর সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি।

রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে প্রথমে পুলিশ সূত্রে জানতে পেরেছি। নন্দিনী মানবিক বিভাগের ছাত্রী এবং চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এর বাইরে বিস্তারিত কিছু জানা নেই।

বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, কী কারণে এই হামলা হয়েছে তা এখনো জানা যায়নি। আহত শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম