Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুট ও গুলি

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৪৮ পিএম

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুট ও গুলি

সংগৃহীত ছবি।

Advertisement

সুন্দরবনের মালবাহী জাহাজে বনদস্যুরা হামলা চালিয়েছে। এ সময় ওই জাহাজে লুটপাট ও গুলিবর্ষণের  ঘটনা ঘটে। এ সময় আশপাশের আরও চারটি জাহাজে ডাকাতির চেষ্টা করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সুন্দরবনের শিঙ্গের নালা খাল এলাকায় এ ঘটনা ঘটে।

ভারত-বাংলাদেশ নৌ-প্রেটোকলের অধীনে ঢাকা থেকে মোংলা বন্দর হয়ে সুন্দরবনের শাকবাড়িয়া, বজবজা, আড়ুয়া শিবসা, শিবসা নদী দিয়ে ভারতে যায় এসব নৌযান। জাহাজগুলো হচ্ছে, এমভি খারেহেরা, এমভি বয়রাতলা, এমভি আ. হাকিম, এমভি আরিয়ান ছালাম ও এমভি আব্দুল হাকিম-১। 

সোমবার (৮ জুন) ভোরে খুলনার কয়রা উপজেলার আংটিহারা শুল্ক স্টেশন থেকে জাহাজটি ভারতের উদ্দেশে ছেড়ে যায়। 

জাহাজের ইনচার্জ মাস্টার মো. নুর নবী জানান, শনিবার দুপুরে মোংলা থেকে ছেড়ে আসা ভারতগামী মালবাহী জাহাজ আ: হাকিম-১ কয়রার আংটিহারা কাস্টমসের উদ্দেশে রওনা হয়। আসার পথে সন্ধ্যা সাড়ে ৭টায় সুন্দরবনের শিঙ্গের নালা খাল এলাকায় পৌঁছালে বনদস্যুরা বোট নিয়ে জাহাজের গায়ে ভিড়িয়ে উপরে উঠে জাহাজের নাবিকদের মারধর করে। তারা নগদ টাকা, মোবাইল ও মালামাল লুট করে নিয়ে যায়। তারা দোতলায় মাস্টার ব্রিজে প্রবেশের জন্য ১৫-২০ রাউন্ড গুলি ছোড়ে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম