Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আবারও তেঁতুলগাছের মগডালে উঠলেন সেই গৃহবধূ

Icon

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৪ পিএম

আবারও তেঁতুলগাছের মগডালে উঠলেন সেই গৃহবধূ

এর আগে গত ৬ মে তিনি একইভাবে তেঁতুলগাছের মগডালে উঠেন।

Advertisement

কুড়িগ্রামের উলিপুরে আবারও তেঁতুলগাছের মগডালে উঠে পড়েন সেই গৃহবধূ।

সোমবার (৮ জুন) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত ৬ মে তিনি একইভাবে তেঁতুলগাছের মগডালে উঠে দেশব্যাপী আলোচনায় আসেন। ওই সময় যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার আবু সাইদের স্ত্রী সাজেদা বেগম (৪৩) রোববার ভোর আনুমানিক ৫টার দিকে নিখোঁজ হন। পরে সোমবার সকালে প্রতিবেশী রাজেন্দ্র নাথের পুকুরপাড়ের উঁচু তেঁতুলগাছের ডালে আবারও তাকে দেখতে পান স্থানীয়রা।

বেলা ১১টার দিকে তিনি নিজ ইচ্ছায় গাছ থেকে নিচে থাকা পুকুরে লাফিয়ে পড়েন। পরে নিজেই সাঁতরে পাড়ে উঠে বসে পড়েন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

গৃহবধূর মেয়ে সালমা আক্তার সুমি বলেন, আমরা মাকে অনেক মানসিক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো রোগ নির্ণয় হয়নি। আমাদের দৃঢ়বিশ্বাস মাকে জিনে ভর করেছে। কবিরাজি চিকিৎসা চলছে। এর মধ্যেই এ ধরনের ঘটনা ঘটছে। মায়ের চিকিৎসায় জমি ও পুকুর বিক্রি করে প্রায় ৯ লাখ টাকা খরচ করেছি। তবুও কোনো সুফল মিলছে না।

গৃহবধূর জামাতা হামিদুর রহমান জানান, আমার শাশুড়ি আজ গাছে উঠে দীর্ঘ সময় বসে ছিলেন। এ সময় তার নাতি গাছের নিচে গেলে তিনি গাছ থেকে মিষ্টি ফেলে দেন। কিভাবে তিনি গাছে মিষ্টি নিলেন, তা আমরা জানি না। পরে তিনি একাই গাছ থেকে লাফিয়ে পুকুরে পড়েন। এটি নিয়ে চারবার গাছে ওঠার ঘটনা ঘটল।

তিনি আরও বলেন, ধর্মে জিন-পরীর অস্তিত্ব রয়েছে। শাশুড়িকে যখনই জিন ভর করে, তখনই এ ধরনের ঘটনা ঘটে।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রায়হান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৬ মে ওই গৃহবধূ নিখোঁজের ৮ ঘণ্টা পর তেঁতুলগাছের মগডালে বসে থাকতে দেখেন এলাকাবাসী। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়াবাসহ জাসাস নেতা আটক

ইয়াবাসহ জাসাস নেতা আটক

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম