Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিরামপুরে বাসচাপায় স্কুলশিক্ষিকা নিহত

Advertisement

Icon

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:০৯ পিএম

বিরামপুরে বাসচাপায় স্কুলশিক্ষিকা নিহত

Advertisement

দিনাজপুরের বিরামপুর টাটকপুর মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এতে বাসে থাকা অন্য যাত্রীরাও আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহত সেলিনা বেগম (৪৫) ‘পত্রালাপ’ পত্রিকার হাকিমপুর প্রতিনিধি তৌহিদুর রহমান রানার স্ত্রী এবং জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

পুলিশ জানায়, ওই শিক্ষিকা তার সহযাত্রীদের নিয়ে সিএনজিতে চিরিরবন্দর আবাসিক স্কুলে তার মেয়েকে রেখে হাকিমপুরে ফিরছিলেন। এ সময় মহাসড়কে হানিফ পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সেলিনাসহ চালক ও অন্যা যাত্রীরা আহত হন। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার মিলন ও সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং হাকিমপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি ও ঘাতক বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

যুগান্তরে প্রতিবেদন প্রকাশ দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম