Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুজনের

Advertisement

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০১:৪৭ পিএম

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুজনের

প্রতীকী ছবি

Advertisement

নীলফামারী জেলা সদরের কচুকাটায় মাছ ধরার জন্য পুকুরে সেচপাম্প বসাতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

বুধবার (১০ জুন) সকাল ৯টায় জেলার সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) ও পার্শ্ববর্তী কুটিপাড়া নদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে  মুজিবুর রহমান (৫০)। এ সময় মিঠু ইসলাম (৩০) নামের অপর একজন আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বাবুপাড়া গ্রামের একটি পুকুরের পানি অপসারণ করে মাছ ধরার জন্য সেচ পাম্প (মটর) বসিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নীলফামারী থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

জৈব সারের নামে ভেজাল সার উৎপাদনের অভিযোগ

জৈব সারের নামে ভেজাল সার উৎপাদনের অভিযোগ

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে এসআইয়ের মৃত্যু

বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে এসআইয়ের মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম