Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের চোখে ঘুম, পুকুরে ডুবে মৃত্যু দুই শিশুর

Advertisement

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:১৩ পিএম

মায়ের চোখে ঘুম, পুকুরে ডুবে মৃত্যু দুই শিশুর

ছবি: যুগান্তর

Advertisement

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে দুই শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা সম্পর্কে আপন ভাই।  

বুধবার (১০ জুন) সকালে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ছোট ছেলে ফারুককে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়েন তাদের মা। এরপর ঘর থেকে বের হয়ে বাইরে খেলতে যায় বক্কর ও ফারুক৷ সকাল ১০টার দিকে তাদের মায়ের ঘুম ভাঙলে দুই সন্তানকে বাড়িতে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও না পেয়ে মায়ের অনুমানের ওপর নির্ভর করে বাড়ির পাশের একটি পুকুরে খোঁজ করেন স্থানীয়রা। সাড়ে ১০টার দিকে পুকুর থেকে ডুবে থাকা অবস্থায় বক্কর ও ফারুককে উদ্ধার করা হয়। পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাটি বেদনাদায়ক। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম