Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লুকোচুরি খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

Advertisement

Icon

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:০৫ পিএম

লুকোচুরি খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ফাইল ছবি

Advertisement

চাঁদপুরের কচুয়ায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে চাপা পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন হোসেন তামিম নিহত হয়েছেন।   

বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের বদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিন বিরতির সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ইয়াছিন হোসেন সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর গ্রামের রামসিং পাটোয়ারী বাড়ির বাসিন্দা ছোলেমানের বড় ছেলে। 

খবর পেয়ে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, টিফিনের ছুটিতে সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত একটি নির্মাণাধীন ভবনে লুকোচুরি খেলতে যায় তামিম। খেলার একপর্যায়ে ভবনটির অসমাপ্ত দেয়ালের একটি অংশ হঠাৎ ভেঙে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে সহপাঠী মাছুম তামিমকে দেয়ালের নিচে চাপা পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ও শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার আক্তার বলেন, নির্মাণাধীন ভবনটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ভবন মালিকের অবহেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। 

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টিফিন বিরতির সময় শিক্ষার্থীদের যথাযথ তদারকি না থাকায় তারা বিদ্যালয়ের বাইরে গিয়ে ঝুঁকিপূর্ণ স্থানে খেলতে পেরেছে। ফলে এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

প্রাণিসম্পদ মন্ত্রী গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম