Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, ১ জন গ্রেফতার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:২৯ পিএম

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, ১ জন গ্রেফতার

Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাকিরুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় একটি কোচিং সেন্টার থেকে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়ি ফিরছিল। এ সময় তার সহপাঠী একই গ্রামের হারুন অর রশিদের ছেলে হুমায়ুন কবির (১৮) ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে পাশের দিনাজপুরের সাকিরুল ইসলামের বাড়িতে নিয়ে যায়।

এরপর সেখানে হুমায়ুন, সাকিরুল ছাড়াও অনিক মিয়া (১৮) ও সাব্বির মিয়া (১৯) ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে আটকে রাখে। পরে কৌশলে পালিয়ে এসে ভুক্তভোগী তার বাবাকে ঘটনার বিস্তারিত জানায়।

পরে ভুক্তভোগীর বাবা গোবিন্দগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দুপুরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি স্বপন কুমার সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে সাকিরুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

এবার ব্রহ্মপুত্র নদের বুকে নৌকায় যমজ সন্তানের জন্ম

এবার ব্রহ্মপুত্র নদের বুকে নৌকায় যমজ সন্তানের জন্ম

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম