Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টা বিএসএফের

Icon

‎জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:০৭ পিএম

পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টা বিএসএফের

হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে পুশইনের চেষ্টা বিএসএফের। ছবি: যুগান্তর

Advertisement

‎জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১৪ জুন) সকাল থেকে হাটখোলা সীমান্তের মেইন পিলার ২৭৯ ও সাব পিলার ২৭ এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্থানীয়দের সহায়তায় তা প্রতিহত করে বৃদ্ধকে ভারত ভূখণ্ডে ফেরত পাঠায়। এ সময় বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় লম্বা সময় বসিয়ে রাখে বিএসএফ। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করে।

‎ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শূন্যরেখার ৭৫ বছরের বৃদ্ধকে বসিয়ে রাখা হয়েছে। এ সময় উভয় সীমান্তে অবস্থান নেয় বিজিবি-বিএসএফ। 

‎স্থানীয়রা বলেন, সীমান্তসংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কাজ করছিল। ওই বৃদ্ধ এসে খাবার ও পানি চায় এবং নিজেকে ভারতের নাগরিক পরিচয় দেয়। বিষয়টি হাটখোলা বিজিবিকে জানালে বৃদ্ধকে ভারতে ফেরত পাঠান। তবে বিএসএফ শূন্যরেখায় বৃদ্ধকে লম্বা সময় বসিয়ে রাখে।

‎বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান বলেন, বিএসএফ এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইন করেছিল। আমরা তাকে পুশব্যাক করেছি। বৃদ্ধটি ভারতের নাগরিক। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী

বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম