Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৭ বছরের শিশুকে নিপীড়নের পর হত্যা, আটক ৩

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:৪০ পিএম

৭ বছরের শিশুকে নিপীড়নের পর হত্যা, আটক ৩

চকরিয়া থানা

Advertisement

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সাত বছরের শিশুকে নিপীড়নের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার পরদিন মঙ্গলবার সকালে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের একটি ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলো- স্থানীয় দেলোয়ার হোসেনের ছেলে মানিক ওরফে কাবিলা, আবদুল আজিজের ছেলে তারেক ও আরমান।

মৃত শিশুর নাম ওয়াহিদুল ইসলাম। সে ওই এলাকার তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।

নিপীড়ন করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ মাসুদ। 

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় তার লাশ দেখতে পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন।

পূর্ব বড়ভেওলা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হারুনুর রশিদ জানান, সকালে ফজুমিয়াজিরচর এলাকার একটি ছোট খালে শিশুটির লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ মাসুদ যুগান্তরকে বলেন, শিশুটিকে তিনজন মিলে নিপীড়নে পর হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক তিন ব্যক্তি পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজারে বেড়াতে এসেছিল কিশোরী, অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে মৃত্যু

কক্সবাজারে বেড়াতে এসেছিল কিশোরী, অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে মৃত্যু

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতি বছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতি বছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

সেন্টমার্টিন ভ্রমণে আসছে নতুন নিয়ম

সেন্টমার্টিন ভ্রমণে আসছে নতুন নিয়ম

৩০ শতক জমির নামজারিতে ঘুস ৯ শতক, উপসচিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

৩০ শতক জমির নামজারিতে ঘুস ৯ শতক, উপসচিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

আরও পড়ুন

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম