Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাথরুমে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পিএম

বাথরুমে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

Advertisement

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের কামড়ে ক্ষিতিশ চন্দ্র রায় (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার দিবাগত রাতে উপজেলার হাটপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হরিপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। মঙ্গলবার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

মৃত ক্ষিতিশ চন্দ্র রায় উপজেলার হাটপুকুর গ্রামের বিক্রম রায়ের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার শেষ করে নিজ শয়নকক্ষের পাশে বাথরুমে যান ক্ষিতিশ চন্দ্র রায়। বাথরুম থেকে ঘরে ফিরে রাত ১২টার দিকে তিনি তার মা মালা রানীকে জানান যে বাথরুমে তাকে একটি বিষাক্ত সাপ কামড় দিয়েছে। এ সময় তার মায়ের চিৎকারে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন।

পরে রাত ১টার দিকে ক্ষিতিশকে একটি অটোরিকশায় করে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই কর্তব্যরত চিকিৎসক ক্ষিতিশকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) মুহ. শরীফুল ইসলাম মঙ্গলবার জানান, সাপের কামড়ে যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোটের উত্তাপের মাঝেও সৌহার্দের ছবি, দুই প্রার্থীর আলিঙ্গনে স্বস্তি

ভোটের উত্তাপের মাঝেও সৌহার্দের ছবি, দুই প্রার্থীর আলিঙ্গনে স্বস্তি

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

ঠাকুরগাঁওয়ে দেশের প্রথম নদী গ্যালারি, এক ছাদের নিচে ৩৯৮ নদীর স্মৃতি

ঠাকুরগাঁওয়ে দেশের প্রথম নদী গ্যালারি, এক ছাদের নিচে ৩৯৮ নদীর স্মৃতি

সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম