Logo
Logo
×
   

সারাদেশ

মন্দিরের পাশে অজগর, সুন্দরবনে অবমুক্ত

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৩০ পিএম

মন্দিরের পাশে অজগর, সুন্দরবনে অবমুক্ত

মন্দিরের পাশে অজগর, সুন্দরবনে অবমুক্ত

খুলনার কয়রা উপজেলার ৬নং কয়রা গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরের পার্শ্ববর্তী এলাকা হতে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর সেটি সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে ৮ ফুট লম্বা এই সাপটি স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল হতে উদ্ধার করা হয়।

জানা গেছে, মন্দিরের পাশে অজগর সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা শাকবাড়িয়া টহল ফাঁড়ির সদস্যদের খবর দেন। তাৎক্ষণিক ওই টহল ফাঁড়ির বন কর্মীরা উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় অজগর সাপটি উদ্ধার করেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে সেটি গভীর সুন্দরবনের অবমুক্ত করা হয়েছে।

শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির স্টাফ মো. ইয়াছিন আলী বলেন, সকালে আমাকে ফোন দিয়ে জানালে আমি সঙ্গে সঙ্গে বন কর্মী ও সিপিজি সদস্যদের নিয়ে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করি। উদ্ধারের পর অজগর সাপটি সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .