Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় সড়কে বেড়া দিলেন বিএনপি নেতা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৩৫ পিএম

বগুড়ায় সড়কে বেড়া দিলেন বিএনপি নেতা

ছবি: যুগান্তর

Advertisement

বগুড়ার সোনাতলায় আহসান হাবিব মোহন নামে এক বিএনপি নেতা বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে কয়েকটি বাড়ির তিন শতাধিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। উপজেলার বালুয়া ইউনিয়নের গবারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। অবিলম্বে এটি অপসারণে উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান ভুক্তভোগীরা।

মোহন বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের গবারপাড়া গ্রামের বাসিন্দা ও বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। সপ্তাহখানেক আগে তিনি একটি রাস্তায় তারের নেটের বেড়া দিয়েছেন। 

এ বিষয়ে সোনাতলা থানার ওসি কবীর হোসেন জানান, রাস্তা বন্ধ করার অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীদের কয়েকজন রেহানা বেগম, তারাজুল ইসলাম, মহিদুল ইসলাম, বাকী মণ্ডল জানান, রাস্তায় তারের নেটের বেড়া দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। অবরুদ্ধ কয়েকজন রিকশা, ভ্যানচালক জানান, সাতদিন তারা রিকশা বের করতে পারছেন না। তাদের রোজগারের পথ বন্ধ হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

তাদের অভিযোগ, গ্রামের তমিজ উদ্দিন মণ্ডলের ছেলে আশরাফুল ইসলাম মণ্ডলের ঘর নির্মাণকে কেন্দ্র করে এ বিএনপি নেতা রাস্তায় বেড়া দিয়েছেন।

এ প্রসঙ্গে মোহন জানান, অভিযোগকারীদের একজন তার আত্মীয়ের যাতায়াতের রাস্তায় ঘর নির্মাণ করেছেন। এর প্রতিবাদে তিনি এ বেড়া দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম