Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়া শজিমেক হাসপাতাল ১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:৪১ পিএম

বগুড়া শজিমেক হাসপাতাল ১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

Advertisement

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালকে দেড় হাজার শয্যায় উন্নীত করা হচ্ছে। একই সঙ্গে চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল সংকট নিরসন এবং আধুনিক বিশেষায়িত চিকিৎসা ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শজিমেক হাসপাতালের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভা শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম নুরুল ইরফান সাংবাদিকদের জানান, শজিমেক হাসপাতালের চিকিৎসাসেবা আরও গতিশীল ও আধুনিক করতে পরিচালনা পর্ষদের এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় হাসপাতালটিকে এক হাজার ৫০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী ও পরিচালনা পর্ষদের সভাপতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সভায় জানানো হয়, চলতি অর্থবছরেই হাসপাতালের জন্য আরও ৩০টি ডায়ালাইসিস মেশিন বরাদ্দ চূড়ান্ত হয়েছে। নতুন মেশিন স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। পাশাপাশি হাসপাতালে ক্যানসার সেন্টারসহ বিভিন্ন স্পেশালাইজড ও সুপার স্পেশালাইজড সেন্টার চালুর বিষয়েও বিস্তারিত আলোচনা এবং কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটের বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে উঠে আসে।

এ বিষয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয়, সভায় উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব দ্রুত সংকট সমাধানের নির্দেশনা দিয়েছেন। বর্তমানে হাসপাতালে শূন্য থাকা ১৮৭টি পদে দ্রুত জনবল নিয়োগ বা পদায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।

এছাড়াও সভায় অংশ নেন- বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বগুড়ার সিভিল সার্জন খুরশিদ আলম, শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মনজুর-এ-মোর্শেদ, সহকারী পরিচালক নাজমুল হক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক তরফদার প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় মূক-বধির শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় মূক-বধির শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, না দেওয়ায় স্কুলছাত্র খুন

ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, না দেওয়ায় স্কুলছাত্র খুন

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

শেরপুরে ইউএনওর বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ঘিরে নিষিদ্ধ সংগঠনের স্লোগান

শেরপুরে ইউএনওর বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ঘিরে নিষিদ্ধ সংগঠনের স্লোগান

বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের

বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের

আরও পড়ুন

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

রংপুরে ৪ খুনের মামলায় চুরির চার্জশিট

রংপুরে ৪ খুনের মামলায় চুরির চার্জশিট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম