Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাইকে হত্যা মামলায় ছোট ভাই গ্রেফতার

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:২৬ পিএম

ভাইকে হত্যা মামলায় ছোট ভাই গ্রেফতার

গ্রেফতার ছোট ভাই জুয়েল সরদার। ছবি: সংগৃহীত

Advertisement

শরীয়তপুরের গোসাইরহাটে বড় ভাই আমির হোসেনকে হত্যার মামলায় ছোট ভাই জুয়েল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।  

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের পট্টি গ্রামে।  

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৬ জুন) নিহত আমির হোসেনের ছোট দুই ভাই জুয়েল ও সোহেলের মধ্যে কিস্তির টাকা চুরি করাকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়। এর একপর্যায়ে বড়ভাই আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে দুই ভাইয়ের ঝগড়া থামানোর চেষ্টা করে এবং জুয়েলকে বলে টাকা দিয়ে দে। আর এতেই জুয়েল ক্ষিপ্ত হয়ে কাঠের লাঠি দিয়ে বড়ভাই আমির হোসেনকে সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গেই আমির হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে স্থানীয়রা আমিরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গোসাইরহাট থানায় মামলা করেন। 

গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, নিহত আমির হোসেনের ছোট দুইভাই জুয়েল ও সোহেলের মধ্যে কিস্তির টাকা চুরি করাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদে বড়ভাই আমির হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় ছোট ভাই জুয়েলকে গ্রেফতার করে আদালতে পাঠনো হয়েছে। হত্যার দায় শিকার করে জুয়েল আদালতে ৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম