Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, অবিস্ফোরিত দুই ককটেল উদ্ধার

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:২৩ পিএম

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, অবিস্ফোরিত দুই ককটেল উদ্ধার

Advertisement

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একটি বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু জানান, সকালে নেতাকর্মীরা কার্যালয়ে এসে আগুন লাগানোর বিষয়টি দেখতে পান। পরে কার্যালয়ের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য সামগ্রীর ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার পর আলমারিতে শিশুর লাশ, গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত

হত্যার পর আলমারিতে শিশুর লাশ, গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

হামে আক্রান্ত এক পরিবারের ৩ শিশু, টিকা নেওয়ার বয়স হয়নি দুজনের

হামে আক্রান্ত এক পরিবারের ৩ শিশু, টিকা নেওয়ার বয়স হয়নি দুজনের

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার

স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম