Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাশকতার আশঙ্কায় গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৫১ পিএম

নাশকতার আশঙ্কায় গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন

সেনাবাহিনীর সদস্যরা। ফাইল ছবি

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। 

সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুর ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েন করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। 

এমতাবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেনাবাহিনীর পাশাপাশি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি সোমবার থেকেই মাঠে কাজ করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে হবে: রিজভী

আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে হবে: রিজভী

তিন বস্তায় ৪ কোটি টাকা নিয়ে আসছিলেন তারা, গুলি করে দুই বস্তা লুট

তিন বস্তায় ৪ কোটি টাকা নিয়ে আসছিলেন তারা, গুলি করে দুই বস্তা লুট

জেলা-উপজেলা শহরেও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ

পরিবেশমন্ত্রী জেলা-উপজেলা শহরেও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ

সরাসরি অসহায় মানুষের কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেন গাজীপুরের ডিসি

সরাসরি অসহায় মানুষের কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেন গাজীপুরের ডিসি

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

আরও পড়ুন

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম