Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুই বছর আগে মারা গেছেন দুইজন, এখন সন্ত্রাসবিরোধী আইনে মামলার আসামি

Icon

আব্দুল মালেক, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

দুই বছর আগে মারা গেছেন দুইজন, এখন সন্ত্রাসবিরোধী আইনে মামলার আসামি

Advertisement

গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা ১১১ জনের নামে মামলায় দুই বছর আগে মারা যাওয়া দুই জনপ্রতিনিধির নামও রয়েছে। তাদের একজন সাবেক কাউন্সিলর ও অপরজন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। মামলায় মৃত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন তাদের স্বজনরা।

শ্রীপুর থানায় মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলাটি করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন।

মামলার এজাহারে ৯১ নম্বর আসামি করা হয়েছে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রয়াত মো. আলী আজগরকে। তিনি পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তিনি মারা যান।

অন্যদিকে মামলার ১০৪ নম্বর আসামি করা হয়েছে গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য প্রয়াত ইদ্রিস আলীকে। তিনি ওই ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত সামসুল হকের ছেলে। ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে প্রধান আসামি করে মোট ১১১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

মৃত ইউপি সদস্য ইদ্রিস আলীর ভাই স্কুলশিক্ষক মো. মোক্তার আলী বলেন, একজন মৃত ব্যক্তি কিভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারেন? আমার ভাই তো ২০২৪ সালেই মারা গেছেন। ভাইকে হারানোর কষ্টের সঙ্গে মামলার আসামি করে আমাদের পরিবারকে আরও ব্যথিত করা হলো।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শোনা যায়, ইদ্রিস আলীর স্ত্রী মোর্শেদা আক্তার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জিজ্ঞেস করছেন, দুই বছর আগে ইদ্রিস আলী মারা গেছেন, তিনি কিভাবে আসামি হন এবং তাকে কোন মিছিলে দেখে আসামি করা হয়েছে?

জবাবে ওসি বলেন, তার মৃত্যুর সনদ নিয়ে থানায় এলে মামলা থেকে নাম বাদ দেওয়া হবে।

প্রতি-উত্তরে মোর্শেদা আক্তার বলেন, আমরা মৃত্যুর সনদ নিয়ে কোথাও যাব না। তার লাশ উঠিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিক, যা শাস্তি দেওয়ার দিক। তদন্তে এলে আমরা কবরস্থানে নিয়ে যাব।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মাজাহারুল ইসলাম বলেন, মামলায় অনেক আসামি রয়েছেন। কিভাবে মৃত ব্যক্তিদের নাম এসেছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনোভাবে হয়তো ভুল হয়েছে। ভুল হতেই পারে। তদন্ত করলে তাদের নাম এমনিতেই মামলা থেকে বাদ যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ন্যায্য মজুরি ঘোষণায় গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

ন্যায্য মজুরি ঘোষণায় গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

‘শ্রমিকদের বাসা ভাড়া বাড়ানো যাবে না’— বাড়ির মালিকদের বললেন এমপি বাচ্চু

‘শ্রমিকদের বাসা ভাড়া বাড়ানো যাবে না’— বাড়ির মালিকদের বললেন এমপি বাচ্চু

মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে দফায় দফায় সংঘর্ষ

মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে দফায় দফায় সংঘর্ষ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটি

আরও পড়ুন

টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

নবজাতককে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার যুবক

নবজাতককে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার যুবক

খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা

খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম