Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মুরাদনগরে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

Advertisement

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:০৭ পিএম

মুরাদনগরে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

মো. নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য মো. নজরুল ইসলামকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুমিল্লা কোতয়ালী থানাধীন মগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. নজরুল ইসলাম উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মুরাদনগর উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি মো. নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করাসহ দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মদদ দিয়ে আসিতেছে। গত ১৫ ডিসেম্বর ২০২৫ সালে এই আসামিসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মুরাদনগর টু রামচন্দ্রপুর রোডে জলিল মিয়া মসজিদ এলাকায় লাঠিসোটা নিয়ে মিছিল করে বিভিন্ন ধরনের স্নোগান দিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটায় বলে তার বিরুদ্ধে মুরাদনগর থানায় পৃথক মামলা রুজু করা হয়।

রোববার অভিযান চালিয়ে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশের একটি বিশেষ টিম।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন চৌধুরী জানান, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। একই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম