Logo
Logo
×
   

সারাদেশ

৭ দিন ধরে নিখোঁজ বকশীগঞ্জের দুই শিক্ষার্থী, থানায় অভিযোগ

Icon

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম

৭ দিন ধরে নিখোঁজ বকশীগঞ্জের দুই শিক্ষার্থী, থানায় অভিযোগ

নিখোঁজ বকশীগঞ্জের দুই শিক্ষার্থী

জামালপুরের বকশীগঞ্জের গোপালপুরে একই গ্রাম থেকে ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে দুই শিক্ষার্থী। নিখোঁজরা হলো আফসানা আক্তার (১৪) ও আশা মনি (১২)।

নিখোঁজ আফসানা আক্তার গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আশা মনি স্থানীয় একটি নুরানি মাদ্রাসার শিক্ষার্থী। দুইজনের বাড়ি বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে এবং তারা দুইজন প্রতিবেশী।

ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ জুন বিকাল ৫টার দিকে তারা বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি।

এ ঘটনায় নিখোঁজ আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখন পর্যন্ত মেয়েদের কোনো সন্ধান না পাওয়ায় দুই পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, এ ব্যাপারে পুলিশ খোঁজখবর নিচ্ছে। নিখোঁজ ২ শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .