Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারীর গোসলের ছবি ধারণের অভিযোগে যুবক গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৫০ পিএম

নারীর গোসলের ছবি ধারণের অভিযোগে যুবক গ্রেফতার

রানা মিয়া

Advertisement

বগুড়ার গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের ধলিরচর গ্রামে এক নারীর গোসলের নগ্ন ছবি ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রানা মিয়া নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ মঙ্গলবার দুপুরে তাকে এলাকা থেকে গ্রেফতার করে।

এর আগে ঘটনার তিন মাস পর মঙ্গলবার সকালে ভিকটিম গাবতলী মডেল থানায় রানা মিয়ার (৪০) বিরুদ্ধে মামলা করেন।

বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে ওসি রাকিব হোসেন এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও মামলা সূত্র জানায়, আসামি রানা মিয়া বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ধলিরচর গ্রামের মৃত ছহির উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি গত ৩১ মার্চ দুপুরে মোবাইল ফোনে প্রতিবেশী এক নারীর গোসলের নগ্ন ছবি তোলেন। এরপর ছবি হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেন। রানা মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করাসহ ইন্টারনেট মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নগ্ন অশ্লীল ছবি সরবরাহ করে ভিকটিমের সামাজিক ও ব্যক্তি মর্যাদা হানি এবং সমাজে গণউপদ্রব সৃষ্টি করেন।

এদিকে ভিকটিম ঘটনার তিন মাস পর মঙ্গলবার সকালে গাবতলী মডেল থানায় রানা মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দুপুরে নিজ এলাকা থেকে আসামি রানা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, অন্য কারো নগ্ন ছবি নিজের মোবাইলে সংরক্ষণ করা অপরাধ। যদি কারো মোবাইলে এ ঘটনার ভিকটিমের ছবি পাওয়া যায় তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম