Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রেনের নিচে মাথা দিয়ে যুবকের আত্মহত্যা

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৩৯ পিএম

ট্রেনের নিচে মাথা দিয়ে যুবকের আত্মহত্যা

Advertisement

জয়পুরহাটের আক্কেলপুরে রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে মাথা দিয়ে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে আক্কেলপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের আত্মহত্যার কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওই এলাকার লোকজনেরা জানান, মঙ্গলবার সকালে রাজশাহী হতে চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশনে পৌঁছার পর ওই যুবক ট্রেনের চাকার সামনে রেললাইনের উপর শুয়ে নিজের মাথা দিয়ে রাখেন। ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয়রা তার দ্বিখণ্ডিত নিথর দেহ দেখতে পান। 

আক্কেলপুর রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, আমি খবর পেয়ে দ্রুত রেলস্টেশনের প্ল্যাটফর্মের নিচে রেললাইনের ওপরে এক ব্যক্তির দ্বিখণ্ডিত দেহ দেখতে পাই। তার পকেটে কাগজপত্রসহ জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়; যা দেখে জানা যায় যে, ওই যুবকের নাম আশরাফুল ইসলাম। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাহাপুর পূর্ব টুকরা গ্রামে। তার পিতার নাম আবুল হোসেন।

তিনি আরও জানান, এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানা ও পঞ্চগড় রেলস্টেশন মাস্টারকে খবর দেওয়া হয়। সান্তাহার জিআরপি থানার পুলিশ আক্কেলপুর রেলস্টেশনে এসে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে গেছে। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় একটি মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

কমেছে কলার দাম, চাষিরা দিশেহারা

কমেছে কলার দাম, চাষিরা দিশেহারা

তরুণীর সিঁথিতে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

তরুণীর সিঁথিতে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম