Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কারাগারে নেওয়ার ১২ ঘণ্টার মধ্যে যুবলীগ নেতার মৃত্যু

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম

কারাগারে নেওয়ার ১২ ঘণ্টার মধ্যে যুবলীগ নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রাম কারাগারে নেওয়ার ১২ ঘণ্টার মধ্যে নুরুল আলম নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বুধবার (২৪ জুন) সকালে  চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 

এদিকে নিহত নুরুল আলমের পরিবার অভিযোগ করে বলেছেন, সাতকানিয়া উপজেলার কেরানীহাট কেন্দ্রিক ভূমিদস্যুদের মোটা অঙ্কের টাকা নিয়ে পরিকল্পিতভাবে নুরুল আলমকে হত্যা করা হয়েছে। 

নুরুল আলম সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিহতের বড় বোন বকুল আক্তার যুগান্তরকে বলেন, কেরানীহাট সিটি সেন্টারের পাশে নুরুল আলমের একটি জায়গা রয়েছে। জায়গাটি দখলে নিতে একটি ভূমিদস্যু চক্র উঠে পড়ে লাগে। এ চক্রের মধ্যে রয়েছে আরিফ, রফিক হাজী ও সোহান হাজী। তারা নুরুল আলম ও তার পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। 

মঙ্গলবার দুপুরে ভূমি সংক্রান্ত একটি মামলার শুনানিতে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) অফিসে যাওয়ার সময় থানার গেট এলাকা থেকে জেলা ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। পরে থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। এরপর ২০২৪ সালের লিবারেল ডেমোক্রেটিক পার্টির দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে কারাগারে নেওয়া হয়, বুধবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। কারাগারে নেওয়ার ১২ ঘণ্টার মধ্যে নুরুল আলমের মৃত্যু হয়।

সাতকানিয়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামের গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। থানায় আনার কয়েক ঘণ্টার মাথায় আইনি প্রক্রিয়া শেষে আমরা তাকে আদালতে পাঠাই। তিনি ভদ্র মানুষ, হাসি-খুশিভাবে আদালতে গেছেন। থানায় নির্যাতনের প্রশ্নই উঠে না। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম