Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের সঙ্গে অভিমানে পঞ্চম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম

মায়ের সঙ্গে অভিমানে পঞ্চম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Advertisement

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে পঞ্চম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টার দিকে নিজ বসতঘরের জানালার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।

মৃত নাদিয়া ইসলাম (১১) উপজেলার সাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ সাতলা গ্রামের আলী আকবর সিকদারের মেয়ে।  সে স্থানীয় সাতলা বিকন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নাদিয়ার সঙ্গে তার মায়ের খাবার নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে সে নিজ ঘরের জানালার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের দাবি।

মৃতের বাবা আলী আকবর সিকদার বলেন, আমি ঢাকায় মাছের ব্যবসা করি। আমার স্ত্রী লামিয়া বেগম ও তিন কন্যাসন্তান গ্রামের বাড়িতে থাকে। সেদিন শাকসবজি রান্না করা হয়েছিল। তা খাওয়া এবং ঠিকভাবে লেখাপড়া করতে বলায় নাদিয়া অভিমান করে আত্মহত্যা করে।

ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমি সব সময় অন্যদের সাহস জুগিয়েছি, আজ নিজের জন্যই কোনো শক্তি খুঁজে পেলাম না’

‘আমি সব সময় অন্যদের সাহস জুগিয়েছি, আজ নিজের জন্যই কোনো শক্তি খুঁজে পেলাম না’

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

‘আজ আমি মারা যাচ্ছি, কিন্তু মা আর ছোট ভাইয়ের কী হবে’

‘আজ আমি মারা যাচ্ছি, কিন্তু মা আর ছোট ভাইয়ের কী হবে’

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

আমার পাঁচ বছরের পরিশ্রম চুরি হয়ে গেছে: জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর

আমার পাঁচ বছরের পরিশ্রম চুরি হয়ে গেছে: জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর

আরও পড়ুন

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম