Logo
Logo
×
   

সারাদেশ

অবৈধ অনুপ্রবেশকালে স্বামী-স্ত্রীসহ আটক ৪

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

অবৈধ অনুপ্রবেশকালে স্বামী-স্ত্রীসহ আটক ৪

দিনাজপুর সদর উপজেলায় ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে স্বামী ও স্ত্রীসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের সবার বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায় বলে জানা গেছে।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতাড়া মনিপুর সীমান্তের শালকি ডুয়াপাড়া মাঠ দিয়ে আসার সময় স্থানীয়দের সহযোগিতায় আনসার সদস্যরা তাদের আটক করেছেন।

আটককৃতদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে।

আটককৃতরা হলেন- জাহানারা বেগম (৪৪) এবং আকুব্বর মোল্যা (৫১)। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। আটক অপর দুইজনের নাম বোরহান ও রমজান। তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া মির্জাপুর এলাকায়।

শংকরপুর ইউপি সদস্য পঙ্কজ বসাক জানান, বুধবার ভোরে ওই চারজন শংকরপুর ইউনিয়নের বনতাড়া মনিপুর গ্রামের ফসলি জমিতে ঘোরাফেরা করছিলেন। স্থানীয়রা তাদের আটক করেন। খবর পেয়ে ডিউটিরত আনসার সদস্যদের সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিক কথাবার্তায় জানা যায়- দীর্ঘদিন ধরে তারা ভারতে বসবাস করছিলেন। এ সময় তাদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে জানতে পারি তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া মির্জাপুর এলাকায়। তারা একই পরিবারের সদস্য।

এ বিষয়ে বিজিবির দিনাজপুর ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুজ্জামান বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় স্থানীয়দের হাতে চারজন আটক রয়েছেন। বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .