Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আহত ৬

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:৩৫ এএম

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আহত ৬

Advertisement

জামালপুর থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৪ জুন) রাত ১০টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আতঙ্কিত যাত্রীরা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গেলে কমপক্ষে ছয়জন আহত হন। আহতদের মধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্রেনের পরিচালক মাসুদ মিয়া জানান, বিজয় এক্সপ্রেস রাত ১০টা ২২ মিনিটে গৌরীপুর জংশনে পৌঁছায় এবং ১০টা ৪২ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। স্টেশন ছাড়ার মাত্র দুই মিনিটের মধ্যে ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তিনি বলেন, ট্রেনের গতি কম থাকায় এবং চালক দ্রুত ইঞ্জিন বন্ধ করে দেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।

দুর্ঘটনাকবলিত বগিতে থাকা যাত্রী জামালপুরের ইফতেখার ইসলাম জানান, তিনি শেষের তিনটি বগির মধ্যে দ্বিতীয়টিতে ছিলেন। দুর্ঘটনার পর কেউ মালামাল, কেউ জীবন বাঁচাতে ট্রেন থেকে লাফ দেন। একই এলাকার যাত্রী নেওয়াজ আলী জানান, লাফ দিয়ে নামতে গিয়ে সাত-আটজন আহত হয়েছেন বলে তিনি দেখেছেন।

গৌরীপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রী উদ্ধার কাজে অংশ নেয় এবং যাত্রীদের মালামাল সুরক্ষায় পুলিশ মোতায়েন রাখা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গৌরীপুরে ভাইয়ে-ভাইয়ে সংঘর্ষে আহত ১০

গৌরীপুরে ভাইয়ে-ভাইয়ে সংঘর্ষে আহত ১০

দেড়শ বছরের নাগলিঙ্গম গাছ ছড়াচ্ছে সৌরভ

দেড়শ বছরের নাগলিঙ্গম গাছ ছড়াচ্ছে সৌরভ

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

গৌরীপুরে ‘জুলাই জাগরণ’ শোভাযাত্রা

জুলাই গণঅভ্যূত্থান দিবস গৌরীপুরে ‘জুলাই জাগরণ’ শোভাযাত্রা

বাবার ব্রেন টিউমার ছেলের ক্যানসার

সাহায্যের হাত বাড়িয়ে দিন বাবার ব্রেন টিউমার ছেলের ক্যানসার

জুলাইযোদ্ধাদের সঙ্গে আছি: ত্রাণ প্রতিমন্ত্রী

জুলাইযোদ্ধাদের সঙ্গে আছি: ত্রাণ প্রতিমন্ত্রী

আরও পড়ুন

যেন হাজারো লাল-বুক টিয়ার বাড়ি

যেন হাজারো লাল-বুক টিয়ার বাড়ি

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মৃত্যুর মিছিল এক যুগেও বাস্তবায়ন হয়নি সুপারিশ

এক যুগেও বাস্তবায়ন হয়নি সুপারিশ

মাগুরায় যুবদল নেতাকে মাথায় গুলি করে হত্যা

মাগুরায় যুবদল নেতাকে মাথায় গুলি করে হত্যা

এআই হ্যাকাথনে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ

এআই হ্যাকাথনে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম