Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিআইও অফিস থেকে বের হওয়ার পর চেয়ারম্যানকে গ্রেফতার

Icon

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:২৯ পিএম

পিআইও অফিস থেকে বের হওয়ার পর চেয়ারম্যানকে গ্রেফতার

Advertisement

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার পর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে (৫৩) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে পুলিশ পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ইউনিয়ন যুবলীগের সভাপতিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে তার এলাকার প্রকল্পের বিলের বিষয়ে খোঁজ নিতে আসেন। এরপর সেখান থেকে বেড়িয়ে যাওয়ার সময় পুলিশ উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করেন।

অপরদিকে থানা পুলিশ বুধবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ধরনীবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ডারারপার এলাকার আব্দুল খালেকের ছেলে দেলোয়ার হোসেন (৫৪) এবং কার্যক্রম নিষিদ্ধ ধামশ্রেনী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বাগছীর খামার এলাকার জহুর উদ্দিনের ছেলে আমিনুল ইসলামকে (৬০) গ্রেফতার করেন।

উল্লেখ্য, ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান ২০২৫ সালের ১০ মার্চ উপজেলা পরিষদে ঈদুল ফিতরের ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ নিয়ে সভায় অংশগ্রহণ শেষে বেড়িয়ে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। এ নিয়ে তিনি উপজেলা পরিষদ চত্বর থেকে ২য় বারের মতো গ্রেফতার হলেন।

থানা পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজের উপর রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আমিনুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনগণের মনে আতঙ্ক, ভীতি সৃষ্টি করে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও সন্ত্রাসী কার্যক্রম করেন। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় ক্ষমতায় বসানো এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিসহ তাদের সংগঠনের নিষিদ্ধের আদেশ বাতিলের লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করেন। পরে ওই ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় পলাতক আসামি রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খন্দকার মিজানুর রহমান ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকল্পের বিলের বিষয়ে খোঁজ নিতে এসেছিলেন বলে নিশ্চিত করেছেন।

‎উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের বৃহস্পতিবার (২৫ জুন) সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়াবাসহ জাসাস নেতা আটক

ইয়াবাসহ জাসাস নেতা আটক

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম