Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিকআপ থেকে নামিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:৩৭ পিএম

পিকআপ থেকে নামিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

Advertisement

কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জের ধরে রাশিদা বেগম (৪২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে পিকআপ থেকে নামিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

নিহত গৃহবধূ রাশিদা বেগম মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। 

জানা যায়, উপজেলার মহেশপুর গ্রামে দীর্ঘদিন ধরে খোরশেদ আলম ও ইউপি সদস্য রহিম সরকার গ্রুপের মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। কিছুদিন আগে রহিম সরকার গ্রুপের একজন সদস্য মাওলা সরকারকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেনের স্ত্রী রাশিদা বেগম (ভিকটিম)। মামলার পর থেকে তারা এলাকাছাড়া।

স্ত্রী রাশিদা বেগম তার পালিত ৭টি গরু নেওয়ার জন্য বৃহস্পতিবার এলাকায় আসেন। গরুগুলো পিকআপে করে নিয়ে যাওয়ার সময় রহিম মেম্বার গ্রুপের সদস্য সামাদ, রশিদ, শিরিনাসহ ১৫-২০ জন গতিরোধ করে পিকআপ থেকে নামিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তার দুই মেয়ে তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।

পরে পুলিশের সহায়তায় রাশিদা বেগমকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মামা সালাউদ্দিন বলেন, পূর্বশত্রুতার কারণে আমার ভাগ্নিকে পিটিয়ে হত্যা করেছে। তার দুই মেয়ে তাকে বাঁচাতে গেলে তাদেরও মারধর করে আহত করেছে। 

বাঙ্গরা বাজার থানার ওসি সফিউল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম