Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের পায়ের রগ কাটার অভিযোগে ছেলে গ্রেফতার

Advertisement

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৩:০৩ পিএম

মায়ের পায়ের রগ কাটার অভিযোগে ছেলে গ্রেফতার

মায়ের পায়ের রগ কাটার অভিযোগে ছেলে আসাদুজ্জামান শামীম গ্রেফতার।

Advertisement

নওগাঁর ধামইরহাটে বৃদ্ধ মা আনজুমান আরার (৬৭) সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য মারধর করে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। 

অভিযুক্ত আসাদুজ্জামান শামীম (৩৭) ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বৃদ্ধ আনজুমান আরার নামে কিছু জমিজমা রয়েছে। ওই সম্পত্তি জোরপূর্বক ছেলে আসাদুজ্জামান শামীম নিজের নামে লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাকে চাপ সৃষ্টি করে আসছিলো।

গত ৭ জুন শামীম তার মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আনজুমান আরা চিকিৎসা নেন। পরে তিনি বাড়িতে ফিরে গেলে গত ১৪ জুন তার ওপর আবার হামলা চালানো হয়। এ সময় শামীম ধারালো চাকু দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেয় বলে মামলায় উল্লেখ করা হয়।  

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বস্তাবর গ্রাম থেকে আসাদুজ্জামান শামীমকে গ্রেফতার করে। 

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পিতামাতার প্রতি সহিংসতা ও নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা নিয়ে হত্যা, শুটার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা নিয়ে হত্যা, শুটার গ্রেফতার

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম