Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মনিরুলের

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

কুমিল্লায় মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মনিরুলের

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

Advertisement

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, একজন নিরপরাধ ক্ষুদে শিক্ষার্থী গুলিবিদ্ধ হবে, আর প্রশাসন ও জনপ্রতিনিধিরা নীরব থাকবেন—এটি হতে পারে না। 

মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, একজন স্কুলছাত্র স্কুলে যেতে পারবে না, মাদক ব্যবসায়ীরা এলাকায় দাপট দেখাবে, আর আমরা দায়িত্বে থাকব—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে নগরীর কাঁটাবিল এলাকায় মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদের মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, মাদক কারবারীদের ধরতে প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলা হবে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে তিনি ডিআইজি ও কুমিল্লার এসপির সঙ্গে কথা বলেছেন বলেও জানান। তিনি বলেন, আমি রাতের মধ্যেই এর ফলাফল দেখতে চাই।

এ সময় তিনি আহত শিক্ষার্থী ইথান আহমেদের মা সোনিয়া আক্তারের সঙ্গে কথা বলে পরিবারের খোঁজখবর নেন এবং ঢাকার হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।  

সোনিয়া আক্তার জানান, অপু ও সাব্বির গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছিল। ঘটনার দিন তিনি তার ছেলেকে স্কুলে পাঠিয়েছিলেন। টিফিনের পর বাড়ি ফেরার পথে ইথানের পিঠে গুলি লাগে। তিনি বলেন, আমার একটি মাত্র ছেলে। আমার ছেলের কিছু হলে আমি কী নিয়ে বাঁচব?

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হন। গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম (১২) কাঁটাবিল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে একই এলাকার মো. ইউনুস মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। বর্তমানে সে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম