Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেরপুরে বন্য হাতির পায়ে পৃষ্ট হয়ে বৃদ্ধ নিহত

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:৩৫ পিএম

শেরপুরে বন্য হাতির পায়ে পৃষ্ট হয়ে বৃদ্ধ নিহত

ফাইল ছবি

Advertisement

শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে জয়নাল আবেদিন (৬৬) নামে এক বৃদ্ধ বন্য হাতির আক্রমণে নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) বিকালে বালিজুরি রেঞ্জের ডুমুরতলা বিট এলাকার সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহ করতে যান জামালপুর জেলার কামালপুর মৃধাপাড়া গ্রামের জয়নাল আবেদিন। 

মৃত জয়নাল আবেদিন ভারতীয় রাজ্য মেঘালয় সীমান্তের ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলারসংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডোর এলাকার একটি বাগানে প্রবেশ করেন। তবে সেদিন তিনি আর বাড়ি ফিরে আসেননি।  

শনিবার (২৭ জুন) তার স্বজনরা স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের সহায়তায় পাহাড়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাগিচা টিলা নামক স্থানে তার লাশ উদ্ধার করা হয়। বন বিভাগের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, ইআরটি সদস্য ও বন বিভাগের কর্মীদের সহায়তায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিছিল বের করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৫ কর্মী গ্রেফতার

মিছিল বের করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৫ কর্মী গ্রেফতার

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম