Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের প্রতিশ্রুতি ভাঙায় কৃষক দল নেতা গ্রেফতার

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম

বিয়ের প্রতিশ্রুতি ভাঙায় কৃষক দল নেতা গ্রেফতার

রিফাতুল ইসলাম রায়হান

Advertisement

বিয়ের প্রতিশ্রুতি ভাঙায় মাগুরা সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে মাগুরা সদর থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

মাগুরা শহরের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা ওই নারী শনিবার মাগুরা সদর থানায় রায়হানকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত রিফাতুল ইসলাম রায়হান মাগুরা শহরের ভায়না গ্রামের বাসিন্দা।

মামলায় তিনি উল্লেখ করেন, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিবাহ বিচ্ছেদের পর সন্তান নিয়ে কলেজপাড়া এলাকায় বসবাস করছিলেন। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রায়হানের সঙ্গে তার পরিচয় হয়। এই পরিচয়ের সূত্রে পরবর্তীতে রায়হান তার বাসায় যাতায়াত শুরু করেন এবং একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।

অভিযোগে আরও বলা হয়, দীর্ঘ এক বছর ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক বজায় ছিল। তবে সম্প্রতি বিয়ের বিষয়ে কথা বললে রায়হান অস্বীকৃতি জানান। সর্বশেষ ২৫ মে বিয়ের প্রসঙ্গ তুললে তিনি হুমকি দিয়ে বাসা থেকে বেরিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মাগুরা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, একজন নারীর দায়ের করা মামলার ভিত্তিতে রায়হানকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান বলেন, ঘটনাটি আমরা জেনেছি। এটি ব্যক্তিগত বিষয়, দলের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তবে অভিযোগকারী নারীর ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা রয়েছে বলে শুনেছি।

অন্যদিকে অভিযোগকারী নারী দাবি করেন, থানায় মামলা করার পর থেকে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘর থেকে বের হতে পারছেন না বলে জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবদল নেতা সাকের হত্যা খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

লুটের সোনা বাঁটোয়ারা নিয়েই সাকের খুন

মাগুরায় যুবদল নেতা হত্যা লুটের সোনা বাঁটোয়ারা নিয়েই সাকের খুন

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

বিএনপি নেতা হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

বিএনপি নেতা হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম