Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অর্থ সংকটে ঝরেপড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন বান্দরবানের ডিসি

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম

অর্থ সংকটে ঝরেপড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন বান্দরবানের ডিসি

অর্থ সংকটে ঝরেপড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন বান্দরবানের ডিসি

Advertisement

বান্দরবানে পারিবারিক আর্থিক সংকটে পড়াশোনা থেকে ঝরেপড়া আট শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। একসঙ্গে এসব শিক্ষার্থী শিক্ষাজীবন সফলভাবে শেষ করার পর যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।

সোমবার (২৯ জুন) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এই প্রতিশ্রুতি দেন।

এদিকে জেলা প্রশাসকের এই মহতী উদ্যোগে পাশে দাঁড়িয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রাউস’। সংস্থা দুটির পক্ষ থেকেও শিক্ষার্থীদের সহায়তার দায়িত্ব নেওয়া হয়েছে। এদিন ঝরেপড়া সেই আট শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে গ্রাউস। পুনরায় শিক্ষাজীবনে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, কোনো মেধাবী শিক্ষার্থী যেন দারিদ্র্য বা অন্যকোনো কারণে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করছে। ঝরেপড়া শিক্ষার্থীদের পড়াশোনার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং নিয়মিত তাদের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যায় এবং সফলভাবে শিক্ষাজীবন শেষ করে, তবে তাদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম