Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মধ্যরাতে কান্নার আওয়াজ, ময়লার স্তূপে মিলল নবজাতক

Advertisement

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:২৩ পিএম

মধ্যরাতে কান্নার আওয়াজ, ময়লার স্তূপে মিলল নবজাতক

ময়লার স্তূপে পাওয়া নবজাতক

Advertisement

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) রাত ১টার দিকে শিশুটির কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে হাসপাতালের ডাস্টবিন সংলগ্ন এলাকা থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান এক নারী কর্মচারী। বিষয়টি তিনি দায়িত্বরত নার্সদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করেন। 

ধারণা করা হচ্ছে, অজ্ঞাত পরিচয়ের কোনো ব্যক্তি বা ব্যক্তিরা শিশুটিকে সেখানে ফেলে রেখে পালিয়ে গেছে। উদ্ধারের পরপরই নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নুসরাত ফারজানা খান বলেন, শিশুটি উদ্ধারের পরপরই হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

ঘটনার খবর পেয়ে রাতেই গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া এবং পুলিশ প্রশাসনের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। নবজাতকের পরিচয় শনাক্ত এবং তাকে হাসপাতালে ফেলে যাওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কথার সময় বাবা-মায়ের মুখ স্পর্শ শিশুর, এর পেছনে থাকতে পারে যে কারণ

কথার সময় বাবা-মায়ের মুখ স্পর্শ শিশুর, এর পেছনে থাকতে পারে যে কারণ

শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

আপেল কেটে দিলেই কালচে দাগ, যে কৌশলে তাজা থাকবে জেনে নিন

আপেল কেটে দিলেই কালচে দাগ, যে কৌশলে তাজা থাকবে জেনে নিন

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শিশুখাদ্যের প্যাকেটে মা-শিশুর ছবি নিষিদ্ধ

শিশুখাদ্যের প্যাকেটে মা-শিশুর ছবি নিষিদ্ধ

মাঝরাতে আকাশের দিকে মুখ করে কুকুর কাঁদে কেন?

মাঝরাতে আকাশের দিকে মুখ করে কুকুর কাঁদে কেন?

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম