Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যমুনার ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা

Advertisement

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম

যমুনার ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা

বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ায় আতঙ্ক ও চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

সিরাজগঞ্জের চৌহালীর দক্ষিণাঞ্চলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে প্রায় ৭০০ মিটার এলাকা, বেশ কয়েকটি বসতভিটা ও ধর্মীয় প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। 

এ ছাড়া হুমকির মুখে পড়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জিও ব্যাগ ও জিও টিউব নিক্ষেপ করে ভাঙন রোধের চেষ্টা করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোমবার (২৯ জুন) সরেজমিনে চর সলিমাবাদ এলাকায় গিয়ে দেখা যায়, নদীর তীব্র স্রোতে একের পর এক বসতভিটা নদীগর্ভে বিলীন হচ্ছে। অসহায় মানুষ নদীর দিকে তাকিয়ে রয়েছেন। অনেকেই ঘরের টিন ও আসবাবপত্র নৌকায় তুলে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্তত ২০টি পরিবার খোলা আকাশের নিচে টিন, কাঠ ও অন্যান্য মালামাল নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

এদিকে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ায় আতঙ্ক ও চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সম্ভুদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়সংলগ্ন ঘাটের উত্তর পাশে প্রায় ৩০০ মিটার, দক্ষিণ পাশে প্রায় ১০০ মিটার, চর সলিমাবাদের উত্তর পাড়ায় প্রায় ১০০ মিটার এবং দক্ষিণ পাড়ায় প্রায় ২০০ মিটার এলাকা মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে।

এতে একাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ফসলি জমিও নদীতে চলে গেছে। পরে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ওই অংশের ভাঙন কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়।

গত শুক্রবার দুপুরে হঠাৎ ভাঙনে স্থানীয় আব্দুল হাই, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আবু সাঈদ ও কোরবান আলীর বাড়িসহ অন্তত ছয়টি পরিবারের বসতবাড়ি এবং টেলিভিশন, ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্র নদীগর্ভে তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফকির জুয়েল রানা বলেন, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল। ফলে এলাকাটি এখনো ঝুঁকিমুক্ত নয়। যেকোনো সময় আরও বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে।

ভাঙন এলাকা তদারকির দায়িত্বপ্রাপ্ত সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সোলায়মান ভূঞা বলেন, নদীতে তীব্র স্রোতের কারণে পরিস্থিতি জটিল হয়েছে। তবে ভাঙন রোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিও ব্যাগ ও জিও টিউব নিক্ষেপসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন নদীর ভাঙনে বিপর্যস্ত বাবুগঞ্জ, হুমকিতে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান

তিন নদীর ভাঙনে বিপর্যস্ত বাবুগঞ্জ, হুমকিতে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান

নদীগর্ভে বসতভিটা-ফসলি জমি, মধুমতির ভাঙনে নিঃস্ব বহু পরিবার

নদীগর্ভে বসতভিটা-ফসলি জমি, মধুমতির ভাঙনে নিঃস্ব বহু পরিবার

তিস্তার পেটে ২৫০ ঘরবাড়ি, খোলা আকাশের নিচে পাঠদান

তিস্তার পেটে ২৫০ ঘরবাড়ি, খোলা আকাশের নিচে পাঠদান

নদীদখল-দূষণ রোধে সমন্বিত উদ্যোগ চান প্রধানমন্ত্রী

নদীদখল-দূষণ রোধে সমন্বিত উদ্যোগ চান প্রধানমন্ত্রী

গোয়ালন্দে জিওব্যাগেও থামছে না ভাঙন, ঝুঁকিতে কবরস্থান বাজার স্কুলসহ কয়েকশ পরিবার

গোয়ালন্দে জিওব্যাগেও থামছে না ভাঙন, ঝুঁকিতে কবরস্থান বাজার স্কুলসহ কয়েকশ পরিবার

আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একদিনে ১০টি বাড়ি বিলীন

আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একদিনে ১০টি বাড়ি বিলীন

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম