Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভূমি অফিসের কম্পিউটার অপারেটরকে প্রাণনাশের হুমকির অভিযোগ

Icon

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৩৩ পিএম

ভূমি অফিসের কম্পিউটার অপারেটরকে প্রাণনাশের হুমকির অভিযোগ

Advertisement

বাগমারা এসিল্যান্ডকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করায় উপজেলা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর তোফাজ্জল হোসেন এবং তার পরিবারের লোকজনকে এলাকার বখাটেরা প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী তোফাজ্জল হোসেন নিজের এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে ৪ বখাটের বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় থানায় একটি জিডি করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্প্রতি গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ পুকুর খননে ও হাটদামনাশ বাজারে বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক ব্যক্তির জেল-জরিমানা করেন।

উপজেলা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর তোফাজ্জল হোসেনের ইন্ধনেই ওই সব অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ তুলে পারদামনাশ গ্রামের আব্দুল হাকিম, রফিকুল ইসলাম ও রাজিব হোসেনসহ এলাকার কয়েকজন গত ২৮ জুন রাতে হাটদামনাশ বাজারে তোফাজ্জল হোসেনকে হত্যার চেষ্টা করে।

এ সময় ভুক্তভোগী তোফাজ্জল হোসেন মোটরসাইকেলযোগে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান। এরপর বখাটেরা হামলা চালিয়ে তার বসতবাড়ির নির্মাণাধীন পাকা ইটের প্রাচীর ভেঙে দেয়। এ সময় তোফাজ্জল হোসেন ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও জিডিতে দাবি করা হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ বিষয়ে জিডির পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী ও তার পরিবারকে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাট গাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের এসআই নুরুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাড়ির ছাদে জিনসেং চাষ করে সফলতা দেখছেন আইনুল

বাড়ির ছাদে জিনসেং চাষ করে সফলতা দেখছেন আইনুল

ঘুসের টাকা ফেরত পেতে ইউএনওর কাছে অভিযোগ

ঘুসের টাকা ফেরত পেতে ইউএনওর কাছে অভিযোগ

সবার পরিচিত ‘মিঠু’ খাঁচায় বন্দি, মুক্ত করতে থানায় অভিযোগ

সবার পরিচিত ‘মিঠু’ খাঁচায় বন্দি, মুক্ত করতে থানায় অভিযোগ

ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব

ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব

সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীকে গালি, থানায় অভিযোগ

সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীকে গালি, থানায় অভিযোগ

কনস্টেবলকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার, স্ত্রীর সংবাদ সম্মেলন

কনস্টেবলকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার, স্ত্রীর সংবাদ সম্মেলন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম