Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অন্ধ ঘোড়াকে আশ্রয় দেওয়া সেই কলেজছাত্রের পাশে প্রধানমন্ত্রী

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:২৪ পিএম

অন্ধ ঘোড়াকে আশ্রয় দেওয়া সেই কলেজছাত্রের পাশে প্রধানমন্ত্রী

অন্ধ ঘোড়াকে আশ্রয় দেওয়া সেই কলেজছাত্রের পাশে প্রধানমন্ত্রী

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই অন্ধ ও অসুস্থ ঘোড়াটির দায়িত্ব নিয়ে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের কলেজছাত্র সোহান হোসেন। আর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩০ জুন) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সোহানের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়বিদারক ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একটি অন্ধ ও মারাত্মক অসুস্থ ঘোড়া স্থানীয় একটি শ্মশানের পাশে পড়ে আছে। অনেকেই পাশ কাটিয়ে চলে গেলেও কিংবা কেবল ভিডিও ধারণ করলেও প্রাণীটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসেননি।

তবে সেই ভিডিও দেখে স্থির থাকতে পারেননি চান্দুড়িয়া গ্রামের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সোহান হোসেন। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং ঘোড়াটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন।

পরে স্থানীয় প্রাণী চিকিৎসক ঘোড়াটিকে পরীক্ষা করে জানান, প্রাণীটির দুটি চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। চিকিৎসার মাধ্যমে এর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা আর সম্ভব নয়।

এই নির্মম সত্য জানার পরও সোহান ঘোড়াটিকে ফেলে দেননি। বরং নিজের পরিবারকে সঙ্গে নিয়ে পরম মমতায় অন্ধ প্রাণীটির পরিচর্যার দায়িত্ব তুলে নিয়ে বলেন, দুচোখ অন্ধ হলেও এটি তো একটি জীবন্ত প্রাণী। চোখের সামনে একটি প্রাণীকে ধুঁকে ধুঁকে মরতে দিতে পারিনি। তাই বাড়িতে নিয়ে এসেছি। যতদিন বাঁচবে, আমরা ওর যত্ন নেব।

সোহানের এই নিঃস্বার্থ প্রাণীপ্রেমের খবর সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে এই কলেজছাত্রের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের সার্বিক নির্দেশনায় ও তত্ত্বাবধানের পর, মঙ্গলবার রাতে সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা সোহানের বাড়িতে যান। তিনি তারেক রহমানের পক্ষ থেকে সোহানের হাতে আর্থিক সহায়তা এবং বিশেষ উপহারসামগ্রী তুলে দেন।

স্থানীয়রা জানান, বর্তমান সময়ে যেখানে মানুষের প্রতি মানুষের সহানুভূতির অভাব দেখা যায়, সেখানে অবোলা একটি প্রাণীর প্রতি সোহানের এই ভালোবাসা সমাজের জন্য এক বড় বার্তা। আর দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে এই তরুণকে উৎসাহিত করার বিষয়টি এলাকায় বেশ সমাদৃত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম