Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ময়লার ভাগাড়ে নবজাতকের লাশ

‘অনেকে সন্তানের জন্য অপেক্ষা করে, আর কেউ কেউ ফেলে যায়’

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম

‘অনেকে সন্তানের জন্য অপেক্ষা করে, আর কেউ কেউ ফেলে যায়’

ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

Advertisement

রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকার সদর খাদ্য গুদামের সামনে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ প্রথমে দেখতে পাওয়া হাবিবুর রহমান বলেন, আমি প্রতিদিনের মতো সকালে  কুড়াতে ময়লার ভাগাড়ে যাই, গিয়ে দেখি একটি প্লাস্টিকের ব্যাগ কি যেন পড়ে আছে সেটা দেখে খুলতেই ভেতরে কাপড়ে মোড়ানো একটি বাচ্চার লাশ দেখতে পাই। প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে স্থানীয়দের জানালে তারা এসে লাশটি দেখে পুলিশকে খবর দেয়।

পৌর এলাকার স্থানীয় বাসিন্দা আতাহার বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। অনেক মানুষ একটি সন্তানের আশায় বছরের পর বছর অপেক্ষা করে। অথচ কেউ একজন জন্ম নেওয়া নবজাতককে এভাবে ময়লার ভাগাড়ে ফেলে যায়। এমন নির্মমতা মেনে নেওয়াটা আসলে কঠিন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ যুগান্তরকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

কলেজছাত্র রোহান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

কলেজছাত্র রোহান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

আমবাগানে পড়ে ছিল অবিস্ফোরিত ৪২ ককটেল

আমবাগানে পড়ে ছিল অবিস্ফোরিত ৪২ ককটেল

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম