Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ

Icon

জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৪৮ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ

গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ

Advertisement

গাজীপুরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ছাত্রদল।

শুক্রবার (৩ জুলাই) বিকালে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন।

বিক্ষোভ মিছিলটি জয়দেবপুর থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্য সচিব এমারত হোসেন মুসুল্লি, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদার এবং যুগ্ম আহ্বায়ক আজিজুল সিনহা, রমজান আলী, রাকিবুল ইসলাম ও শরিফুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন- গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরিফুল বাশার সজল, গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, সেতু, মাসুম, জুয়েল, রেজাউল, উপজেলা ছাত্রদলের সদস্য সুমন বর্মণ, মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুষার মুসুল্লি, ছাত্রদল নেতা আরিফ ও পারভেজ এবং মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন কাজীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, গাজীপুর মহানগরের সদর মেট্রো থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর প্রতিবাদে জয়দেবপুর থানা এলাকায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজসহ সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ যাচাই করে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বিদেশ থেকে দেশে ফেরার পর শুক্রবার দুপুরে গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

কমানো হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি

কমানো হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি

নকলের অভিযোগে কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র বাতিল

নকলের অভিযোগে কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র বাতিল

টঙ্গীতে থানার গেটে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ৫

টঙ্গীতে থানার গেটে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ৫

গাজীপুরে দেড় মণ গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

গাজীপুরে দেড় মণ গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম