Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কমানো হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি

Icon

যুগান্তর প্রতিবেদন ও গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

কমানো হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি

Advertisement

এলএলবি পরীক্ষার পূর্ব নির্ধারিত ফি কমিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালের এলএলবি শেষপর্ব এবং ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তিতে তাত্ত্বিক পত্রপ্রতি ফি কমানোর পাশাপাশি ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলএলবি পরীক্ষার ফি সংক্রান্ত পৃথক দুটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ২০২৪ সালের এলএলবি শেষপর্ব পরীক্ষায় তাত্ত্বিক পত্রপ্রতি ফি ১ হাজার ২শ টাকা থেকে কমিয়ে ৯৭৫ টাকা করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্র ফি ২ হাজার টাকা, মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯শ টাকা এবং এর কেন্দ্র ফি ৬শ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেন্দ্র ফি ৮শ টাকা এবং ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্রের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা রাখা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষায় পত্রপ্রতি পরীক্ষার ফি ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্র ফি ২ হাজার টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ৫শ টাকা এবং কেন্দ্র ফি ৮শ টাকা। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ২১ ও ২২ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চায়ন করবে। এরপর ২৩ ও ২৪ সেপ্টেম্বর সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে। সোনালী সেবা ছাড়া অন্য কোনো মাধ্যমে ফি জমা দেওয়া যাবে না।

পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ems.nu.ac.bd থেকে সংগ্রহ করতে হবে। অনলাইনে তথ্য পূরণের পর প্রিন্টকপি যাচাই করে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নিতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র কলেজে সংরক্ষণ করতে হবে। ফরম পূরণের সময় বিষয় কোডসহ সব তথ্য যাচাই করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রবেশপত্র বিতরণের তারিখ যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নকলের অভিযোগে কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র বাতিল

নকলের অভিযোগে কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র বাতিল

টঙ্গীতে থানার গেটে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ৫

টঙ্গীতে থানার গেটে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ৫

গাজীপুরে দেড় মণ গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

গাজীপুরে দেড় মণ গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম